আশা (The hope)
কে এম মন্জুর হোসেন খান ||
তোমার
ভালোবাসার সীমা যেখানে শেষ,
সেখানে,
শুকিয়ে গেছে নদীটা;
ধূ-ধূ বালুচরে নিষ্প্রাণ
চোখে
ক্লান্ত
হৃদয়ের ভগ্ন গেহটাও!
শুধু
জেগে আছে ধীর মন্থর যে শামুক,
ওকে
চুম্বন দেয়নি মৃত্যুর দূত!
তোমার
ভালোবাসার প্রকাশ যেখানে, শেষ
সেখানে,
সবুজের আঁকিবুকি;
রংধনুর
রঙে ভ্রমরের গুঞ্জনে
ডানা
মেলেছে প্রজাপতিও!
শুধু
নিষ্প্রভ মনে দূরে দাঁড়িয়ে যে পথিক,
ওকেতো
আলিঙ্গণই করেনি স্বপ্ন সুখ!
তোমার
ভালোবাসার গভীরতা যেখানে শেষ,
সেখানে,
নীল বেদনার প্রবাহবিন্দু;
মোহ
মায়া মোহিনী রূপে,
লোহিত
ধমনির গভীর সিন্ধুও!
শুধু
রিক্ত হস্তের মলিন বেসের যে ভবঘুরে,
যাকে
মন্থন করোনি প্রেমহীন নিশিতে।
তোমার
আবেগের অবগাহন যেখানে শুরু,
সেখানে,
শিশিরের মুক্তো নিভেছিলো;
পিদিমের
আলোয় ভরে ছিলো পূর্ণিমা,
ঝিঝি
আর জোনাকের প্রনয় হলো!
শুধু
অপেক্ষার প্রহর গোনা ঐ চাঁদ,
কলংক
বুকে নিয়ে হলো অবসাদ।
যখন
শুঁয়োপোকাটি মরে গেলো-
প্রজাপতিটা
উড়ে গেলো তার কিছু পরেই;
ভ্রমের
গুঞ্জনে রংধনু ছড়ালো তার আবেশ,
ফুলটি
নিথর দেহে পড়ে ছিলো তার পাশেই!
তখনো
নিষ্প্রভ মনে দূরে দাঁড়িয়ে যে পথিক,
তাকে তো আলিঙ্গণই করেনি স্বপ্ন সুখ!আরো পড়তে..... তোমাকেই বলছি, অতঃপর নিরবতা, মায়া(The facts of life)

0 মন্তব্যসমূহ